নারায়ণকে যদি সারথি করি
✬নারায়ণকে যদি সারথি করি তবে অক্ষৌহিণী সেনাকে ভয় করতে হবে না। লড়াই একদিনে শেষ হবে না, কিন্তু শেষ হবেই, জিত হবে তার আর সন্দেহ নেই।✬ ♥ ♥ ♥ ✬বিশ্বপিতার সঙ্গে পুত্ররূপে আমাদের মিলন হবে, রাজচক্রবর্তী হওয়ার চেয়েও এটা বড় ইচ্ছা।✬ ♥ ♥ ♥ ✬যিনি সত্যস্বরূপ, তাঁকে কেউ কোনোদিন ফাকি দিয়ে পার পাবে না। যিনি অন্তর্যামী তার কাছে জাল-জালিয়াতি খাটবে না।✬ ♥ ♥ ♥ ✬ঈশ্বরকে যদি কোনোদিন পাও, তবে কখনো তাকে একলা নিজের। মধ্যে ধরে রাখতে পারবে না।✬ ♥ ♥ ♥ ✬যাওয়া-আসা মিলে সংসার। এই দুটির মাঝখানে বিচ্ছেদ নেই। বিচ্ছেদ আমরা মনে মনে কল্পনা করি। সৃষ্টি স্থিতি প্রলয় একেবারেই এক হয়ে আছে।✬ ♥ ♥ ♥ ✬মৃত্যু বড়ো সুন্দর, বড়ো মধুর। মৃত্যুই জীবনকে মধুময় করে রেখেছে।✬ ♥ ♥ ♥ ✬ত্যাগ বড়ো সুন্দর, বড়ো কোমল। সে দ্বার খুলে দেয়।✬ ♥ ♥ ♥ ✬সংসারের উপরে মৃত্যু আছে বলেই আমরা ক্ষমা করতে পারি। নইলে আমাদের মনটা কিছুতেই নরম হত না।✬ ♥ ♥ ♥ ✬বৈরাগ্য নিঃশব্দে এসে আমাদের নেবার জিদটাকে দেবার দিকে আস্তে আস্তে ফিরিয়ে দেয়।✬ ♥ ♥ ♥ -----------